Genesis 35:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি ইব্রাহিম ও ইস্হাককে যে দেশ দান করেছি সেই দেশ তোমাকে ও তোমার ভবিষ্যৎ বংশকে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দেশটি আমি অব্রাহাম ও ইস্হাককে দিয়েছিলাম তা আমি তোমাকেও দেব, এবং তোমার পরে এই দেশটি আমি তোমার বংশধরদেরও দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি অব্রাহামকে ও ইস্হাককে যে দেশ দান করিয়াছি, সেই দেশ তোমাকে ও তোমার ভাবী বংশকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি অব্রাহামকে ও ইস্হাককে যে দেশ দান করিয়াছি সেই দেশ তোমাকে ও তোমার ভাবী বংশকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দেশ আমি অব্রাহাম আর ইস্হাককে দিয়েছিলাম সেই দেশ আমি তোমাকে দেব। সেই দেশ আমি তোমার পরে তোমার বংশের লোকদের দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দেশ আমি ইব্রাহিম আর ইসহাককে দিয়েছিলাম সেই দেশ আমি তোমাকে দেব। সেই দেশ আমি তোমার পরে তোমার বংশের লোকদের দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যে দেশ দিয়েছিলাম অব্রাহাম ও ইস্হাককে, সেই দেশ দেব আমি তোমাকে, দেব তোমার উত্তর পুরুষদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি অব্রাহাম ও ইসহাককে যে দেশ দিয়েছিলাম সেই দেশই এখন তোমায় দিচ্ছি| তোমার পরে তোমার বংশধরদের আমি সেই দেশ দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি অব্রাহামকে ও ইসহাককে যে দেশ দান করেছি, সেই দেশ তোমাকে ও তোমার ভাবী বংশকে দেব।”