Genesis 35:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে তাঁর সঙ্গে কথাবার্তা বলে আল্লাহ্‌ তাঁর কাছ থেকে উপরের দিকে উঠে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ঈশ্বর তাঁর কাছ থেকে সেই স্থানে উঠে গেলেন, যেখানে তিনি তাঁর সঙ্গে কথা বলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে তাঁহার সহিত কথোপকথন করিয়া ঈশ্বর তাঁহার নিকট হইতে ঊর্দ্ধগমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে তাঁহার সহিত কথোপকথন করিয়া ঈশ্বর তাঁহার নিকট হইতে ঊর্ধ্বগমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যে জায়গায় যাকোবের সংগে কথা বলেছিলেন পরে তিনি সেখান থেকে উপরের দিকে উঠে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ যে জায়গায় ইয়াকুবের সংগে কথা বলেছিলেন পরে তিনি সেখান থেকে উপরের দিকে উঠে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আশীর্বচনের পর ঈশ্বর অন্তর্হিত হলেন এবং যে স্থানে ঈশ্বর তাঁর সঙ্গে বাক্যালাপ করেছিলেন, যাকোব সে স্থানে একটি পাথরের স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করে পেয় নৈবেদ্য উৎসর্গ ও তৈলনিষেক করলেন এবং সেই স্থানের নাম রাখলেন বেথেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ঈশ্বর সেই জায়গা থেকে চলে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জায়গায় তাঁর সঙ্গে কথাবার্তা বলে ঈশ্বর তাঁর কাছ থেকে চলে গেলেন।