Genesis 35:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা বেথেল থেকে প্রস্থান করলেন, আর ইফ্রাথে উপস্থিত হবার অল্প পথ অবশিষ্ট থাকতে রাহেলার প্রসব-বেদনা হল এবং তাঁর প্রসব করতে বড় কষ্ট হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তাঁরা বেথেল ছেড়ে এগিয়ে গেলেন। যখন তাঁরা ইফ্রাথ থেকে কিছুটা দূরে ছিলেন, তখন রাহেলের প্রসবযন্ত্রণা শুরু হল ও তিনি খুব কষ্ট পাচ্ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা বৈথেল হইতে প্রস্থান করিলেন, আর ইফ্রাথে উপস্থিত হইবার অল্প পথ অবশিষ্ট থাকিতে রাহেলের প্রসব-বেদনা হইল; এবং তাঁহার প্রসব করিতে বড় কষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা বৈথেল হইতে প্রস্থান করিলেন, আর ইফ্রাথে উপস্থিত হইবার অল্প পথ অবশিষ্ট থাকিতে রাহেলের প্রসব-বেদনা হইল; এবং তাঁহার প্রসব করিতে বড় কষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যাকোব ও তাঁর পরিবার বৈথেল থেকে যাত্রা করলেন। তাঁরা ইফ্রাথের পথে কিছু দূর যেতেই রাহেলের প্রসব-বেদনা শুরু হল এবং তাঁর খুব কষ্ট হতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইয়াকুব ও তাঁর পরিবার বেথেল থেকে যাত্রা করলেন। তাঁরা ইফ্রাথের পথে কিছু দূর যেতেই রাহেলার প্রসব-বেদনা শুরু হল এবং তাঁর খুব কষ্ট হতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তাঁরা বেথেল ছেড়ে চলে গেলেন এবং এফ্রাথা থেকে কিছু দূরে পথের মধ্যে রাহেলের প্রসব বেদনা সুরু হল। তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব এবং তার দল বৈথেল ত্যাগ করল| তারা ইফ্রাতে পৌঁছাবার আগেই রাহেলের প্রসবের সময় এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা বৈথেল থেকে চলে গেলেন, আর ইফ্রাথে উপস্থিত হবার অল্প পথ বাকি থাকতে রাহেলের প্রসব বেদনা হল এবং তাঁর প্রসব করতে বড় কষ্ট হল।