Genesis 35:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রসব বেদনা কঠিন হলে ধাত্রী তাঁকে বললো, ভয় করো না, কারণ এবারও তোমার পুত্র সন্তান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সন্তানের জন্ম দিতে গিয়ে যখন তাঁর খুব অসুবিধা হচ্ছিল তখন তাঁর ধাত্রী তাঁকে বলল, “আপনি নিরাশ হবেন না, আপনি আরও এক ছেলের জন্ম দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রসব-ব্যথা কঠিন হইলে ধাত্রী তাঁহাকে কহিল, ভয় করিও না, কারণ এ বারও তোমার পুত্রসন্তান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রসব ব্যথা কঠিন হইলে ধাত্রী তাঁহাকে কহিল, ভয় করিও না, কারণ এবারও তোমার পুত্রসন্তান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রসব কালে তাঁর যন্ত্রণা যখন ভীষণ বেড়ে গেল তখন ধাত্রী তাঁকে বলল, “ভয় কোরো না, এবারও তোমার একটা ছেলে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রসব কালে তাঁর যন্ত্রণা যখন ভীষণ বেড়ে গেল তখন ধাত্রী তাঁকে বলল, “ভয় কোরো না, এবারও তোমার একটা ছেলে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর নিদারুণ প্রসব বেদনা দেখে ধাত্রী তাঁকে বলল, ভয় পেয়ো না, এবারেও তোমার পুত্র হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এইবার প্রসবকালে রাহেলের ভীষণ কষ্ট হল, প্রসব বেদনা তীব্র হয়ে উঠল| রাহেলের ধাত্রী এই দেখে বললেন, “ভয় পেও না রাহেল! তুমি আরেকটি পুত্রের জন্ম দিতে চলেছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রসব ব্যথা কঠিন হলে ধাত্রী তাকে বলল, “ভয় কর না, কারণ এবারও তোমার ছেলে হবে।”