Genesis 35:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর মৃত্যু হল, আর তাঁর মৃত্যুর সময়ে তিনি পুত্রের নাম বিনোনী (আমার কষ্টের পুত্র) রাখলেন, কিন্তু তার পিতা তার নাম বিন্‌ইয়ামীন (ডান হাতের পুত্র) রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শেষনিশ্বাস ত্যাগ করতে করতে তিনি তাঁর ছেলের নাম রাখলেন বিনোনী —কারণ তিনি মারা যাচ্ছিলেন। কিন্তু তার বাবা তার নাম রাখলেন বিন্যামীন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার মৃত্যু হইল, আর প্রাণবিয়োগ সময়ে তিনি পুত্রের নাম বিনোনী [আমার কষ্টের পুত্র] রাখিলেন, কিন্তু তাহার পিতা তাহার নাম বিন্যামীন [দক্ষিণ হস্তের পুত্র] রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার মৃত্যু হইল, আর প্রাণবিয়োগ সময়ে তিনি পুত্রের নাম বিনোনী [আমার কষ্টের পুত্র] রাখিলেন, কিন্তু তাহার পিতা তাহার নাম বিন্যামীন [দক্ষিণ হস্তের পুত্র] রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু রাহেল মারা গেলেন। মারা যাবার সময় তিনি ছেলেটির নাম রাখলেন বিনোনী (যার মানে “আমার দুঃখের ছেলে”)। কিন্তু তার বাবা তার নাম রাখলেন বিন্যামীন (যার মানে “সৌভাগ্যের ছেলে”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু রাহেলা মারা গেলেন। মারা যাবার সময় তিনি ছেলেটির নাম রাখলেন বিনোনী (যার মানে “আমার দুঃখের ছেলে”)। কিন্তু তার বাবা তার নাম রাখলেন বিন্‌ইয়ামীন (যার মানে “সৌভাগ্যের ছেলে”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রসবকালে রাহেলের মৃত্যু হল, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ে তিনি তাঁর পুত্রের নাম রাখলেন বেন-ওনী (আমার দুভার্গ্যের সন্তান)। কিন্তু তার বাবা তার নাম রাখলেন বিন্যামীন (দক্ষিণ হস্তের বা সৌভাগ্যের সন্তান)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাহেল পুত্রটি প্রসব করার সময়ই মারা গেল| মারা যাবার আগে রাহেল পুত্রটির নাম রাখল বিনোনী| কিন্তু যাকোব তার নাম রাখল বিন্যামীন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তার মৃত্যু হল, আর প্রাণ চলে যাবার দিনের তিনি ছেলের নাম বিনো নী [আমার কষ্টের ছেলে] রাখলেন, কিন্তু তার বাবা তার নাম বিন্যা মীন [ডান হাতের ছেলে] রাখলেন