Genesis 35:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইয়াকুব তাঁর পরিজন ও সঙ্গীদের বললেন, তোমাদের কাছে যে সমস্ত বিজাতীয় দেবমূর্তি আছে সেগুলো দূর কর এবং পাক-পবিত্র হও ও অন্য পোশাক পর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যাকোব তাঁর পরিবারের লোকজনদের ও তাঁর সঙ্গে আরও যারা ছিলেন, তাদের বললেন, “তোমাদের কাছে যে বিজাতীয় দেবতারা আছে, তাদের থেকে নিষ্কৃতি লাভ করো এবং নিজেদের শুচিশুদ্ধ করো ও তোমাদের পোশাক-পরিচ্ছদ বদলে ফেলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যাকোব আপন পরিজন ও সঙ্গী লোক সকলকে কহিলেন, তোমাদের কাছে যে সকল ইতর দেবতা আছে, তাহাদিগকে দূর কর, এবং শুচি হও, ও অন্য বস্ত্র পর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যাকোব আপন পরিজন ও সঙ্গী লোক সকলকে কহিলেন, তোমাদের কাছে যে সকল বিজাতীয় দেবতা আছে তাহাদিগকে দূর কর এবং শুচি হও, ও অন্য বস্ত্র পর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যাকোব তাঁর নিজের লোকদের ও সংগের অন্যান্য লোকদের বললেন, “তোমাদের কাছে যে সব দেবমূর্তি আছে তা ফেলে দাও ও নিজেদের শুচি করে নাও এবং তোমাদের কাপড়-চোপড়ও বদলে ফেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইয়াকুব তাঁর নিজের লোকদের ও সংগের অন্যান্য লোকদের বললেন, “তোমাদের কাছে যে সব দেবমূর্তি আছে তা ফেলে দাও ও নিজেদের পাক-সাফ করে নাও এবং তোমাদের কাপড়-চোপড়ও বদলে ফেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব তখন তাঁর পরিবারের সকলকে এবং তাঁর সঙ্গে লোকজন যারা ছিল তাদের বললেন, তোমাদের কাছে যে সব বিজাতীয় দেববিগ্রহ রয়েছে সেগুলি ফেলে দিয়ে তোমরা শুচি হও এবং তোমাদের পোষাক-পরিচ্ছদ বদলাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যাকোব তার পরিবার ও তার সমস্ত দাসকে বলল, “তোমাদের কাছে কাঠ ও ধাতুর যে সমস্ত পুতুল ঠাকুর রয়েছে তার সমস্তই ধ্বংস কর| নিজেদের পবিত্র কর এবং পরিষ্কার কাপড় পর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাকোব নিজের আত্মীয় ও সঙ্গী লোক সবাইকে বললেন, “তোমাদের কাছে যে সব ইতর দেবতা আছে, তাদেরকে দূর কর এবং শুদ্ধ হও ও অন্য বস্ত্র পর।