Genesis 35:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দেশে ইসরাইলের অবস্থিতিকালে রূবেণ গিয়ে তাঁর পিতার উপপত্নী বিল্হার সঙ্গে শয়ন করলো এবং ইসরাইল তা শুনতে পেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল যখন সেই অঞ্চলে বসবাস করছিলেন, রূবেণ তাঁর বাবার উপপত্নী বিলহার কাছে গিয়ে তাঁর সাথে শুয়েছিলেন, এবং ইস্রায়েল তা শুনতে পেলেন। যাকোবের বারোটি ছেলে ছিল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দেশে ইস্রায়েলের অবস্থিতি কালে রূবেণ গিয়া আপন পিতার বিল্হা নাম্নী উপপত্নীর সহিত শয়ন করিল, এবং ইস্রায়েল তাহা শুনিতে পাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দেশে ইস্রায়েলের অবস্থিতি কালে রূবেণ গিয়া তাঁহার পিতার বিল্হা নাম্নী উপপত্নীর সহিত শয়ন করিল, এবং ইস্রায়েল তাহা শুনিতে পাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল যখন সেই এলাকায় বাস করছিলেন তখন রূবেণ তার বাবার উপস্ত্রী বিল্হার সংগে ব্যভিচার করল। কথাটা ইস্রায়েলের কানে গেল। যাকোবের বারোজন ছেলে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল যখন সেই এলাকায় বাস করছিলেন তখন রূবেণ তার পিতার উপস্ত্রী বিল্হার সংগে জেনা করল। কথাটা ইসরাইলের কানে গেল। ইয়াকুবের বারোজন ছেলে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল এই স্থানে অল্পকাল রইলেন| এই স্থানেই রূবেণ তার পিতার দাসী বিল্হার কাছে গেল এবং তার সাথে শয়ন করল| ইস্রায়েল এই খবর জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন| যাকোবের 12টি পুত্র ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দেশে ইস্রায়েলের বসবাসের দিনের রুবেন গিয়ে নিজের বাবার বিলহা নামে উপপত্নীর সঙ্গে শয়ন করল এবং ইস্রায়েল তা শুনতে পেলেন।