Genesis 35:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেয়ার বাঁদী সিল্পার সন্তান; গাদ ও আশের। এরা ইয়াকুবের পুত্র, পদ্দন্-অরামে জন্মগ্রহণ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেয়ার দাসী সিল্পার ছেলেরা: গাদ ও আশের। এরাই যাকোবের সেই ছেলেরা, পদ্দন-আরামে যারা তাঁর ঔরসে জন্মেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লেয়ার দাসী সিল্পার সন্তান; গাদ ও আশের। ইহারা যাকোবের পুত্র, পদ্দন্-অরামে জন্মে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লেয়ার দাসী সিল্পার সন্তান; গাদ ও আশের। ইহারা যাকোবের পুত্র, পদ্দন্-অরামে জন্মে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেয়ার দাসী সিল্পার গর্ভে জন্মেছিল গাদ আর আশের। পদ্দন-অরামে যাকোবের এই সব ছেলেদের জন্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেয়ার বাঁদী সিল্পার গর্ভে জন্মেছিল গাদ আর আশের। পদ্দন-ইরামে ইয়াকুবের এই সব ছেলের জন্ম হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেয়ার দাসী সিল্পার সন্তানঃ গাদ ও আশের। যাকোবের এই পুত্রেরা পদ্দন-অরামে জন্মগ্রহণ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিল্পা ছিলেন লেয়ার দাসী| যাকোব এবং সিল্পার পুত্ররা হল গাদ ও আশের| পদ্দন্-অরামে যাকোবের এই কটি পুত্রের জন্ম হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেয়ার দাসী সিল্পার ছেলে; গাদ ও আশের। এরা যাকোবের ছেলে, পদ্দন-অরামে জন্মায়।