Genesis 35:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কিরিয়থর্বের অর্থাৎ হেবরনের নিকটবর্তী মম্রি নামক যে স্থানে ইব্রাহিম ও ইস্হাক প্রবাস করেছিলেন, সেই স্থানে ইয়াকুব তাঁর পিতা ইস্হাকের কাছে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিরিয়ৎ-অর্বের (অথবা, হিব্রোণের) কাছাকাছি অবস্থিত সেই মম্রিতে যাকোব ঘরে তাঁর বাবা ইস্হাকের কাছে এলেন, যেখানে অব্রাহাম ও ইস্হাক বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কিরিয়থর্ব্বের অর্থাৎ হিব্রোণের নিকটবর্ত্তী মম্রি নামক যে স্থানে অব্রাহাম ও ইস্হাক প্রবাস করিয়াছিলেন, সেই স্থানে যাকোব আপন পিতা ইস্হাকের নিকটে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কিরিয়থর্বের অর্থাৎ হিব্রোণের নিকটবর্তী মম্রি নামক যে স্থানে অব্রাহাম ও ইস্হাক প্রবাস করিয়াছিলেন, সেই স্থানে যাকোব আপন পিতা ইস্হাকের নিকটে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে যাকোব কিরিয়ৎ-অর্বের, অর্থাৎ হিব্রোণের কাছে মম্রি শহরে তাঁর বাবা ইস্হাকের কাছে আসলেন। এই এলাকাতেই অব্রাহাম ও ইস্হাক বাস করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে ইয়াকুব কিরিয়ৎ-অর্বের, অর্থাৎ হেবরনের কাছে মম্রি শহরে তাঁর পিতা ইসহাকের কাছে আসলেন। এই এলাকাতেই ইব্রাহিম ও ইসহাক বাস করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোব কিরিয়াৎ-অরাবা অর্থাৎ হিব্রোণের নিকটবর্তী মাম্রে-তে তাঁর পিতা ইস্হাকের কাছে গেলেন। এখানেই অব্রাহাম ও ইস্হাক বসতি স্থাপন করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব কিরিযথ অর্ব্বয স্থিত মম্রি নামক স্থানে তার পিতা ইসহাকের কাছে গেলেন| এই জায়গাতেই অব্রাহাম ও ইসহাক বাস করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কিরিয়থর্ব্বের অর্থাৎ হিব্রোণের কাছাকাছি মম্রি নামক যে জায়গায় অব্রাহাম ও ইসহাক বাস করেছিলেন, সেই জায়গায় যাকোব নিজের বাবা ইসহাকের কাছে উপস্থিত হলেন।