Genesis 35:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইস্হাক বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে প্রাণত্যাগ করে আপন লোকদের কাছে গৃহীত হলেন এবং তাঁর পুত্র ইস্ ও ইয়াকুব তাঁকে দাফন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করলেন ও মারা গেলেন এবং তিনি বৃদ্ধ ও পূর্ণায়ূ অবস্থায় তাঁর পূর্বপুরুষদের সাথে মিলিত হলেন। আর তাঁর ছেলে এষৌ ও যাকোব তাঁকে কবর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্হাক বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহিত হইলেন; এবং তাঁহার পুত্র এষৌ ও যাকোব তাঁহার কবর দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্হাক বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন, এবং তাঁহার পুত্র এষৌ ও যাকোব তাঁহার কবর দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একটি পরিপূর্ণ জীবন কাটিয়ে তিনি বুড়ো বয়সে মারা গিয়ে তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন। তাঁর ছেলে এষৌ আর যাকোব তাঁকে কবর দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একটি পরিপূর্ণ জীবন কাটিয়ে তিনি বুড়ো বয়সে ইন্তেকাল করে তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন। তাঁর ছেলে ইস্ আর ইয়াকুব তাঁকে দাফন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইস্হাক বৃদ্ধ ও পরিণত বয়সে দেহরক্ষা করে তাঁর পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হলেন। তাঁর পুত্র এষৌও যাকোব তাঁকে সমাহিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর ইসহাক বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে মারা গেলেন| তাঁর দুই পুত্র এষৌ ও যাকোব তার পিতাকে যে স্থানে কবর দেওয়া হয়েছিল সেইখানেই তাকে কবর দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইসহাক বৃদ্ধ ও পূর্ণায়ু হয়ে প্রাণত্যাগ করে নিজের পূর্বপুরুষদের সঙ্গে একত্রিত হলেন এবং তাঁর ছেলে এষৌ ও যাকোব তাঁর কবর দিলেন।