Genesis 35:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এসো, আমরা উঠে বেথেলে যাই; যে আল্লাহ্‌ আমার সঙ্কটের দিনে আমাকে মুনাজাতের উত্তর দিয়েছিলেন এবং আমার যাত্রা পথে সহবর্তী ছিলেন, তাঁর উদ্দেশে আমি সেই স্থানে একটি কোরবানগাহ্‌ তৈরি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে এসো, আমরা সবাই মিলে সেই বেথেলে উঠে যাই, যেখানে সেই ঈশ্বরের উদ্দেশে আমি একটি যজ্ঞবেদি নির্মাণ করব, যিনি আমার দুঃখের দিনে আমাকে উত্তর দিয়েছিলেন ও আমি যেখানেই গিয়েছি, তিনি আমার সহায় হয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আইস, আমরা উঠিয়া বৈথেলে যাই; যে ঈশ্বর আমার সঙ্কটের দিনে আমাকে প্রার্থনার উত্তর দিয়াছিলেন, এবং আমার গমনপথে সহবর্ত্তী ছিলেন, তাঁহার উদ্দেশে আমি সেই স্থানে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আইস, আমরা উঠিয়া বৈথেলে যাই; যে ঈশ্বর আমার সঙ্কটের দিনে আমাকে প্রার্থনার উত্তর দিয়াছিলেন, এবং আমার গমনপথে সহবর্তী ছিলেন, তাঁহার উদ্দেশে আমি সেই স্থানে এক যজ্ঞবেদি নির্মাণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর চল, আমরা বৈথেলে যাই। সেখানে আমি ঈশ্বরের উদ্দেশে একটা বেদী তৈরী করব যিনি আমার বিপদের দিনে এগিয়ে এসেছিলেন এবং সব জায়গাতেই আমার সংগে সংগে থেকেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর চল, আমরা বেথেলে যাই। সেখানে আমি আল্লাহ্‌র প্রতি একটা কোরবানগাহ্‌ তৈরী করব যিনি আমার বিপদের দিনে এগিয়ে এসেছিলেন এবং সব জায়গাতেই আমার সংগে সংগে থেকেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা এখন বেথেল গিয়ে যে ঈশ্বর দুঃখের দিনে আমার ডাকে সাড়া দিয়েছিলেন এবং যাত্রাপথে এতাবৎ যিনি আমার সঙ্গে রয়েছেন তাঁর উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা এই জায়গা ছেড়ে বৈথেলে যাব| সেখানেই আমি আমার ঈশ্বরের উদ্দেশ্যে একটি বেদী তৈরী করব, এই ঈশ্বরই সঙ্কটের সময় আমায় সাহায্য করেছিলেন| আমি যেখানেই গিয়েছি সেখানেই এই ঈশ্বর আমার সঙ্গে গিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এস, আমরা উঠে বৈথেলে যাই; যে ঈশ্বর আমার সঙ্কটের দিনের আমাকে প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং আমার যাত্রাপথে সঙ্গে ছিলেন, তাঁর উদ্দেশ্যে আমি সেই জায়গায় এক যজ্ঞবেদি নির্মাণ করব।”