Genesis 35:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে তিনি একটি কোরবানগাহ্ তৈরি করে সেই স্থানের নাম এল্-বৈথেল (বৈথেলের আল্লাহ্) রাখলেন; কারণ ভাইয়ের সম্মুখ থেকে তাঁর পলায়নকালে আল্লাহ্ সেই স্থানে তাঁকে দর্শন দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে তিনি একটি যজ্ঞবেদি নির্মাণ করেছিলেন, এবং তিনি সেই স্থানটির নাম রাখলেন এল্-বেথেল, কারণ যখন তিনি তাঁর দাদার কাছ থেকে পালিয়ে যাচ্ছিলেন, তখন সেখানেই ঈশ্বর নিজেকে তাঁর কাছে প্রকাশিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথায় তিনি এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়া সেই স্থানের নাম এল্-বৈথেল [বৈথেলের ঈশ্বর] রাখিলেন; কারণ ভ্রাতার সম্মুখ হইতে তাঁহার পলায়নকালে ঈশ্বর সেই স্থানে তাঁহাকে দর্শন দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথায় তিনি এক যজ্ঞবেদি নির্মাণ করিয়া সেই স্থানের নাম এল্-বৈথেল [বৈথেলের ঈশ্বর] রাখিলেন; কারণ ভ্রাতার সম্মুখ হইতে তাঁহার পলায়নকালে ঈশ্বর সেই স্থানে তাঁহাকে দর্শন দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে তিনি একটা বেদী তৈরী করলেন। তিনি সেই জায়গাটার নাম দিলেন এল্-বৈথেল (যার মানে “বৈথেলের ঈশ্বর”), কারণ ভাইয়ের কাছ থেকে পালিয়ে আসবার সময় ঈশ্বর সেখানেই তাঁর কাছে নিজেকে প্রকাশ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে তিনি একটা কোরবানগাহ্ তৈরী করলেন। তিনি সেই জায়গাটার নাম দিলেন এল্-বেথেল (যার মানে “বেথেলের আল্লাহ্”), কারণ ভাইয়ের কাছ থেকে পালিয়ে আসবার সময় আল্লাহ্ সেখানেই তাঁর কাছে নিজেকে প্রকাশ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করলেন এবং সেই জায়গার নাম রাখলেন এল-বেথেল, অর্থাৎ বেথেলের ঈশ্বর কারণ তাঁর ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় সেখানে ঈশ্বর তাঁকে দর্শন দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব সেই জায়গায় একটি বেদী তৈরী করে তার নাম রাখল “এল্ বৈথেল|” যাকোব এই নাম বেছে নিল কারণ ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবার সময় এইখানে ঈশ্বর তাঁর সামনে আবির্ভূত হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে তিনি এক যজ্ঞবেদি নির্মাণ করে সেই জায়গার নাম এল-বৈ থেল [বৈথেলের ঈশ্বর] রাখলেন; কারণ ভাইয়ের সামনে থেকে তার পালাবার দিন ঈশ্বর সেই জায়গায় তাকে দর্শন দিয়েছিলেন