Genesis 35:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে সময় রেবেকার ধাত্রী দবোরার মৃত্যু হল এবং বেথেলের অধঃস্থিত অলোন গাছের তলে তার কবর হল। সেই স্থানের নাম অলোন্‌-বাখুৎ (রোদন-বৃক্ষ) রাখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রিবিকার সেবিকা দবোরা মারা গেল এবং তাকে বেথেলের বাইরের দিকে একটি ওক গাছের তলায় কবর দেওয়া হল। তাই সেই স্থানটির নাম রাখা হল অলোন্-বাখুৎ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রিবিকার দবোরা নাম্নী ধাত্রীর মৃত্যু হইল, এবং বৈথেলের অধঃস্থিত অলোন বৃক্ষের তলে তাহার কবর হইল, এবং সেই স্থানের নাম অলোন্-বাখুৎ [রোদন-বৃক্ষ] হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রিবিকার দবোরা নাম্নী ধাত্রীর মৃত্যু হইল, এবং বৈথেলের অধঃস্থিত অলোন বৃক্ষের তলে তাহার কবর হইল, এবং সেই স্থানের নাম অলোন্‌-বাখুৎ [রোদন-বৃক্ষ] হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে রিবিকার ধাইমা দবোরা মারা গেলেন। তাঁকে বৈথেলের কাছে একটা এলোন গাছের নীচে কবর দেওয়া হল। সেইজন্য সেই জায়গাটার নাম রাখা হল অলোন্‌-বাখুৎ (যার মানে “কান্না-গাছ”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে রেবেকার ধাইমা দবোরা ইন্তেকাল করলেন। তাঁকে বেথেলের কাছে একটা এলোন গাছের নীচে দাফন করা হল। সেইজন্য সেই জায়গাটার নাম রাখা হল অলোন্‌-বাখুৎ (যার মানে “কান্না-গাছ”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রেবেকার ধাত্রী দেবোরা মারা গেলে বেথেলের কাছাকাছি এক ওকগাছের তলায় তাকে কবর দেওয়া হল এবং সেই জায়গার নাম দেওয়া হল আলোন-বাকুৎ (রোদন-তরু)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রিবিকার দাই দবোরার সেখানেই মৃত্যু হল| তারা তাকে বৈথেলে একটা অলোন গাছের নীচে কবর দিল এবং সেই জায়গার নাম রাখল অলোন্ বাখুৎ‌‌|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রিবিকার দবোরা নামের ধাত্রীর মৃত্যু হল এবং বৈথেলের নীচে অবস্থিত অলোন গাছের তলায় তার কবর হল এবং সেই জায়গার নাম অলোন -বাখুৎ [ক্রন্দন গাছ] হল।