Genesis 35:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পদ্দন্‌-অরাম থেকে ইয়াকুব ফিরে আসলে আল্লাহ্‌ তাঁকে পুনর্বার দর্শন দিয়ে দোয়া করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পদ্দন-আরাম থেকে ফিরে আসার পর, ঈশ্বর আবার যাকোবের কাছে আবির্ভূত হলেন ও তাঁকে আশীর্বাদ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পদ্দন্-অরাম হইতে যাকোব ফিরিয়া আসিলে ঈশ্বর তাঁহাকে পুনর্ব্বার দর্শন দিয়া আশীর্ব্বাদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পদ্দন্‌-অরাম হইতে যাকোব ফিরিয়া আসিলে ঈশ্বর তাঁহাকে পুনর্বার দর্শন দিয়া আশীর্বাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব পদ্দন-অরাম থেকে চলে আসবার পর ঈশ্বর আবার তাঁকে দেখা দিয়ে আশীর্বাদ করে বললেন, “তোমার নাম ছিল যাকোব, কিন্তু তোমাকে আর যাকোব বলে ডাকা হবে না; তোমার নাম হবে ইস্রায়েল।” এই বলে তিনি তাঁর নাম দিলেন ইস্রায়েল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব পদ্দন-ইরাম থেকে চলে আসবার পর আল্লাহ্‌ আবার তাঁকে দেখা দিয়ে দোয়া করে বললেন, “তোমার নাম ছিল ইয়াকুব, কিন্তু তোমাকে আর ইয়াকুব বলে ডাকা হবে না; তোমার নাম হবে ইসরাইল।” এই বলে তিনি তাঁর নাম দিলেন ইসরাইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পদ্দন-অরাম থেকে যাকোব ফিরে আসার পর ঈশ্বর আবার তাঁকে দর্শন দিলেন এবং আশীর্বাদ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পদ্দন্-অরাম থেকে যাকোব যখন ফিরে এল ঈশ্বর তাঁকে আবার দর্শন দিলেন এবং তাকে আশীর্বাদ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পদ্দন-অরাম থেকে যাকোব ফিরে আসলে ঈশ্বর তাঁকে আবার দর্শন দিয়ে আশীর্বাদ করলেন।