Genesis 36:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসের পুত্র ইলীফসের তিম্না নাম্নী এক জন উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য আমালেককে প্রসব করলো। এরা ইসের স্ত্রী আদার সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নীও ছিল, যে ইলীফসের জন্য অমালেককে জন্ম দিয়েছিল। এরাই হল এষৌর স্ত্রী আদার সব নাতিপুতি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এষৌর পুত্র ইলীফসের তিম্না নাম্নী এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করিল। ইহারা এষৌর স্ত্রী আদার সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এষৌর পুত্র ইলীফসের তিম্না নাম্নী এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করিল। ইহারা এষৌর স্ত্রী আদার সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এষৌর ছেলে ইলীফসের তিম্না নামে একজন উপস্ত্রী ছিল। তার গর্ভে অমালেকের জন্ম হয়েছিল। এরা সবাই এষৌর স্ত্রী আদার নাতি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসের ছেলে ইলীফসের তিম্না নামে একজন উপস্ত্রী ছিল। তার গর্ভে আমালেকের জন্ম হয়েছিল। এরা সবাই ইসের স্ত্রী আদার নাতি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এষৌর পুত্র এলিফাসের তিম্না নামে এক উপপত্নী ছিল। তার গর্ভে এলিফাসের পুত্র অমালেকের জন্ম হয়। এরা সকলেই এষৌর স্ত্রী আদার পুত্র এবং পৌত্রাদি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিম্না নামে এষৌর একজন দাসীও ছিল| তিম্না ও ইলীফসের পুত্রের নাম অমালেক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এষৌর ছেলে ইলীফসের তিম্না নামের এক উপপত্নী ছিল, সে ইলীফসের জন্য অমালেককে প্রসব করল। এরা এষৌর স্ত্রী আদার বংশধর।