Genesis 36:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসের পুত্র রূয়েলের সন্তান দলপতি নহৎ, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রূয়েল বংশীয় এই দলপতিরা ইসের স্ত্রী বাসমতের সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এষৌর ছেলে রূয়েলের ছেলেরা: বিভাগীয় প্রধান নহৎ, সেরহ, শম্ম ও মিসা। ইদোমে এই বিভাগীয় প্রধানেরাই রূয়েলের বংশে জন্মগ্রহণ করলেন; তাঁরা এষৌর স্ত্রী বাসমতের সব নাতিপুতি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এষৌর পুত্র রূয়েলের সন্তান দলপতি নহৎ, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রূয়েল বংশীয় এই দলপতিগণ এষৌর স্ত্রী বাসমতের সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এষৌর পুত্র রূয়েলের সন্তান দলপতি নহৎ, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রূয়েল বংশীয় এই দলপতিগণ এষৌর স্ত্রী বাসমতের সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূয়েলের যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এঁরা ছিলেন এষৌর স্ত্রী বাসমতের ছেলে রূয়েলের বংশধর। ইদোম দেশে এঁদের জন্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূয়েলের যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এঁরা ছিলেন ইসের স্ত্রী বাসমতের ছেলে রূয়েলের বংশধর। ইদোম দেশে এঁদের জন্ম হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাম্মা ও মিস্যা। ইদোম দেশে রুয়েলের বংশধর এই কুলপতিরা এষৌর স্ত্রী বাসেমাতের পৌত্রাদি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এষৌর পুত্র রূয়েল ছিলেন নহৎ, সেরহ শল্ম ও মিসার পিতা| এই সমস্ত পরিবারের মা ছিলেন এষৌর স্ত্রী বাসমৎ‌|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এষৌর ছেলে রুয়েলের ছেলে দলপতি নয়, দলপতি সেরহ, দলপতি শম্ম ও দলপতি মিসা; ইদোম দেশের রুয়েল বংশীয় এই দলপতিরা এষৌর স্ত্রী বাসমতের ছেলে।