Genesis 36:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসের স্ত্রী অহলীবামার সন্তান দলপতি যিয়ূশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার কন্যা যে অহলীবামা ইসের স্ত্রী ছিল, এই দলপতিরা তার সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এষৌর স্ত্রী অহলীবামার ছেলেরা: বিভাগীয় প্রধান যিয়ূশ, যালম ও কোরহ। এই বিভাগীয় প্রধানেরাই এষৌর স্ত্রী তথা অনার মেয়ে অহলীবামার গর্ভজাত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এষৌর স্ত্রী অহলীবামার সন্তান দলপতি যিয়ুশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার কন্যা যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তাহার সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এষৌর স্ত্রী অহলীবামার সন্তান দলপতি যিয়ূশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার কন্যা যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তাহার সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এষৌর স্ত্রী অহলীবামার যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন যিয়ূশ, যালম ও কোরহ। এঁরা ছিলেন অনার মেয়ে অহলীবামার সন্তান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসের স্ত্রী অহলীবামার যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন যিয়ূশ, যালম ও কোরহ। এঁরা ছিলেন অনার মেয়ে অহলীবামার সন্তান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এষৌর স্ত্রী অহলিবামার সন্তানঃ যিয়ুশ, যালম ও কোরহ। আনার কন্যা ও এষৌর স্ত্রী অহলিবামা উক্ত কুলপতিদের জননী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এষৌর স্ত্রী অহলীবামা, অনার কন্যা, যিয়ূশ, যলম ও কোরহের জন্ম দিলেন| ঐ তিনজন ছিলেন তাদের পরিবারের পিতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এষৌর স্ত্রী অহলীবামার ছেলে দলপতি যিয়ুশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার মেয়ে যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তার বংশধর।