Genesis 36:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিবিয়োনের পুত্র অয়া ও অনা; এই অনা তাঁর পিতা সিবিয়োনের গাধা চরাবার সময়ে মরুপ্রান্তরে গরম পানির ফোয়ারা আবিষ্কার করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিবিয়োনের ছেলেরা: অয়া ও অনা। (এই অনাই মরুভূমিতে তাঁর বাবা সিবিয়োনের গাধাগুলি চরানোর সময় উষ্ণ জলের উৎসগুলি খুঁজে পেয়েছিলেন)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সিবিয়োনের পুত্র অয়া ও অনা; এই অনা আপন পিতা সিবিয়োনের গর্দ্দভ চরাইবার সময়ে প্রান্তরে উষ্ণজলের উনুই আবিষ্কার করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সিবিয়োনের পুত্র অয়া ও অনা; এই অনা আপন পিতা সিবিয়োনের গর্দভ চরাইবার সময়ে প্রান্তরে উষ্ণ জলের উনুই আবিষ্কার করিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিবিয়োনের ছেলেদের নাম হল অয়া ও অনা। এই অনাই তাঁর বাবা সিবিয়োনের গাধা চরাতে গিয়ে মরু-এলাকার মধ্যে গরম জলের ফোয়ারার খোঁজ পেয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিবিয়োনের ছেলেদের নাম হল অয়া ও অনা। এই অনাই তাঁর পিতা সিবিয়োনের গাধা চরাতে গিয়ে মরুভূমির মধ্যে গরম পানির ঝর্ণার খোঁজ পেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিরিয়োনের পুত্র আয়া এবং আনা। এই আনাই প্রান্তরে তার পিতার গাধার পাল চরানোর সময় উষ্ণ প্রস্রবণ আবিষ্কার করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিবিয়়োনের দুই পুত্র ছিল অয়া ও অনা| (অনাই সেই জন যিনি তাঁর পিতার গাধাদের চরাবার সময় মরুভূমিতে উষ্ণ প্রস্রবণ খুঁজে পেয়েছিলেন|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সিবিয়োনের ছেলে অয়া ও অনা; এই অনা তার বাবা সিবিয়োনের গাধা চরাবার দিনের মরুপ্রান্তে গর ম জলের উনুই খুঁজে পেয়েছিল।