Genesis 36:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলদের উপরে কোন বাদশাহ্‌ রাজত্ব করার আগে এঁরা ইদোম দেশের বাদশাহ্‌ ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো ইস্রায়েলী রাজা রাজত্ব করার আগে এরাই ইদোমে রাজা হয়ে রাজত্ব করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূর্ব্বে ইহাঁরা ইদোম দেশের রাজা ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানদের উপরে কোন রাজা রাজত্ব করিবার পূর্বে ইঁহারা ইদোম দেশের রাজা ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের মধ্যে রাজশাসন আরম্ভ হবার আগে ইদোম দেশে যে সব রাজারা রাজত্ব করেছিলেন এই হল তাঁদের কথা:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলীদের মধ্যে রাজশাসন শুরু হবার আগে ইদোম দেশে যে সব বাদশাহ্‌ রাজত্ব করেছিলেন এই হল তাঁদের কথা:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের মধ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আগে নিম্নবর্ণিত নৃপতিরা ইদোম দেশে রাজত্ব করতেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় ইদোমে রাজারা রাজত্ব করতেন| ইস্রায়েলে রাজ শাসন চালু হবার বহু পূর্বেই ইদোমে রাজারা রাজত্ব করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল–সন্তানদের ওপরে কোনো রাজা রাজত্ব করার আগে এরা ইদোম দেশের রাজা ছিলেন।