Genesis 36:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হূশমের মৃত্যুর পর বদদের পুত্র যে হদদ মোয়াব দেশে মাদিয়ানকে আঘাত করেছিলেন, তিনি তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হূশম যখন মারা যান, বেদদের ছেলে সেই হদদ তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন, যিনি মোয়াব দেশে মিদিয়নীয়দের পরাজিত করলেন। তাঁর নগরের নাম দেওয়া হল অবীৎ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হূশম মরিলে পর বদদের পুত্র যে হদদ মোয়াব ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করিয়াছিলেন, তিনি তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম অবীৎ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হূশম মরিলে পর বদদের পুত্র যে হদদ মোয়াব-ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করিয়াছিলেন, তিনি তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম অবীৎ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হূশমের মৃত্যুর পর তাঁর জায়গায় বদদের ছেলে হদদ রাজা হয়েছিলেন। তিনি মোয়াব দেশের মিদিয়নীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হূশমের ইন্তেকালের পর তাঁর জায়গায় বদদের ছেলে হদদ বাদশাহ্‌ হয়েছিলেন। তিনি মোয়াব দেশের মাদিয়ানীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হুশামের মৃত্যুর পরে বেদাদের পুত্র হাদাদ রাজা হন। ইনি মোয়াবের প্রান্তরে মিদিয়নকে পরাস্ত করেছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল আবিৎ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হূশমের মৃত্যুর পর বেদদের পুত্র হদদ সেই নগর শাসন করলেন| (হদদই মোয়াব দেশে মিদিয়নদের পরাজিত করেছিলেন|) হদদ এসেছিলেন অবীত্‌ শহর থেকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হূশম মারা যাবার পর বদদের ছেলে যে হদদ মোয়াব-ক্ষেত্রে মিদিয়নকে আঘাত করেছিলেন, তিনি তার পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ।