Genesis 36:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সম্লের মৃত্যুর পর (ফোরাত) নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্ল যখন মারা যান, সেই নদীর নিকটবর্তী রহোবোৎ নিবাসী শৌল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সম্ল মরিলে পর [ফরাৎ] নদীর নিকটবর্ত্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁহার পদে রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সম্ল মরিলে পর [ফরাৎ] নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁহার পদে রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্নের মৃত্যুর পর তাঁর জায়গায় সেই এলাকার নদীর পারের রহোবোৎ শহরের শৌল রাজা হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সম্লের ইন্তেকালের পর তাঁর জায়গায় সেই এলাকার নদীর পারের রহোবোৎ শহরের শৌল বাদশাহ্‌ হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সামলার পরে ইউফ্রেটিস নদীর নিকটবর্তী রহবোৎ নিবাসী শৌল রাজা হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সম্লের মৃত্যুর পর শৌল সেই দেশ শাসন করতে থাকেন| শৌল এসেছিলেন ফরাৎ নদীর ধারে স্থির রহোবোত্‌ থেকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সম্ল মারা গেলে পর [ফরাৎ] নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।