Genesis 36:39 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অক্বোরের পুত্র বাল্হাননের মৃত্যুর পর হদর তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম পায়ূ ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের কন্যা ও মেষাহবের নাত্নী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অকবোরের ছেলে বায়াল-হানন যখন মারা যান, হদদ রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। তাঁর নগরের নাম দেওয়া হল পায়ূ এবং তাঁর স্ত্রীর নাম মহেটবেল, যিনি মট্রেদের মেয়ে, ও মেষাহবের নাতনি ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অক্বোরের পুত্র বাল্হানন মরিলে পর হদর তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম পায়ূ, ও ভার্য্যার নাম মহেটবেল, সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অক্বোরের পুত্র বাল্হানন মরিলে পর হদর তাঁহার পদে রাজত্ব করেন; তাঁহার রাজধানীর নাম পায়ূ ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অক্বোরের ছেলে বাল্হাননের মৃত্যুর পর তাঁর জায়গায় হদর রাজা হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায়ূ, আর তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাত্নী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অক্বোরের ছেলে বাল-হাননের ইন্তেকালের পর তাঁর জায়গায় হদর বাদশাহ্ হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায়ূ, আর তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাত্নী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকবোরের পুত্র বালহাননের পর হাদার রাজা হন। তাঁর রাজধানীর নাম পাউ। তাঁর রাণীর নাম মহেটাবেল। ইনি মাট্রেদের কন্যা এবং মেজাহাব দেশের কন্যা ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাল্হাননের মৃত্যুর পর হদর সেই দেশে রাজত্ব করেন| হদর ছিলেন পায়ু শহরের লোক| হদরের স্ত্রীর নাম মহেটবেল; ইনি ছিলেন মট্টেদের কন্যা| (মট্টেদের পিতার নাম মেষাহবের|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অকবোরের পুত্র বাল্হানন মারা গেলে পর হদর তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম পায়ু ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের মেয়ে ও মেষাহবের নাতনী।