Genesis 36:43 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দলপতি মগ্দীয়েল ও দলপতি ঈরম। এঁরা নিজ নিজ বসতি দেশে, নিজ নিজ বসতি স্থানভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ ইসের বৃত্তান্ত সমাপ্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মগ্‌দীয়েল ও ঈরম। তাদের অধিকৃত দেশে তাঁরা যে বসতি স্থাপন করলেন, তা অনুসারে এরাই ইদোমের দলপতি ছিলেন। এই হল ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিব্‌সর, দলপতি মগ্দীয়েল ও দলপতি ঈরম। ইহাঁরা আপন আপন অধিকার দেশে, আপন আপন বসতিস্থান ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দলপতি মগ্দীয়েল ও দলপতি ঈরম। ইঁহারা আপন আপন অধিকার দেশে, আপন আপন বসতি স্থান ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মগ্‌দীয়েল ও ঈরম। এঁরা ছিলেন ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশের লোক এবং ইদোমীয় সর্দার। দেশের যে সব এলাকায় তাঁরা বাস করতেন তাঁদের নাম অনুসারেই সেই সমস্ত এলাকার নাম দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মগ্‌দীয়েল ও ঈরম। এঁরা ছিলেন ইদোমীয়দের পূর্বপুরুষ ইসের বংশের লোক এবং ইদোমীয় সর্দার। দেশের যে সব এলাকায় তাঁরা বাস করতেন তাঁদের নাম অনুসারেই সেই সমস্ত এলাকার নাম দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁরা সকলেই ইদোম দেশের অধিকৃত অঞ্চলে নিজেদের এলাকায় কুলপতি ছিলেন। ইদোমীদের আদি পুরুষ হলেন এষৌ।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দলপতি মগদীয়েল ও দলপতি ঈরম। এরা নিজের নিজের অধিকার দেশে, নিজের নিজের বসবাস জায়গা ভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ এষৌর বৃত্তান্ত সমাপ্ত।