Genesis 36:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; ইসের এই পুত্ররা কেনান দেশে জন্মগ্রহণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহের জন্ম দিলেন। এরাই হল এষৌর সেই ছেলেরা, যাদের জন্ম কনান দেশে হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; ইহারা এষৌর পুত্র, কনান দেশে জন্মে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; ইহারা এষৌর পুত্র, কনান দেশে জন্মে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর অহলীবামার গর্ভে যিয়ূশ, যালম ও কোরহের জন্ম হয়েছিল। কনান দেশেই এষৌর এই সব ছেলেদের জন্ম হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর অহলীবামার গর্ভে যিয়ূশ, যালম ও কোরহের জন্ম হয়েছিল। কেনান দেশেই ইসের এই সব ছেলেদের জন্ম হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহলিবামার পুত্র যিয়ুশ, যালম এবং কোরহ। এষৌর এই পুত্রেরা কনান দেশে ভূমিষ্ঠ হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অহলীবামার তিনটি পুত্রের নাম যিয়ূশ, যালম ও কোরহ| এষৌর এই পুত্ররা কনান দেশে জন্মেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; এরা এষৌর ছেলে, কনান দেশে জন্মে।