Genesis 36:7 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাঁদের প্রচুর সম্পদ থাকাতে একত্রে বাস করার পক্ষে দেশ ছোট হল এবং পশুধন এত বেশী ছিল যে, সেই প্রবাস-দেশে তাদের স্থান কুলালো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের বিষয়সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে একত্রে বসবাস করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছিল না; যে দেশে তাঁরা বসবাস করছিলেন, তা তাঁদের গবাদি পশুপালের জন্য তাঁদের ভারবহন করতে পারছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে একত্র বাস সম্পোষ্য হইল না, এবং পশুধন প্রযুক্ত তাঁহাদের সেই প্রবাস দেশে স্থান কুলাইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে একত্র বাস সমেপাষ্য হইল না, এবং পশুধন প্রযুক্ত তাঁহাদের সেই প্রবাস-দেশে স্থান কুলাইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এষৌ আর যাকোবের পশুধন এত বেশী ছিল যে, তাঁদের পক্ষে এক সংগে বাস করা সম্ভব হল না; তাঁরা যেখানে ছিলেন সেখানে তাঁদের দু’জনের পশুপাল চরাবার মত যথেষ্ট জায়গা ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইস্‌ আর ইয়াকুবের পশুধন এত বেশী ছিল যে, তাঁদের পক্ষে এক সংগে বাস করা সম্ভব হল না; তাঁরা যেখানে ছিলেন সেখানে তাঁদের দু’জনের পশুপাল চরাবার মত যথেষ্ট জায়গা ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্পদ প্রচুর হওয়াতে তাঁদের উভয়ের একত্রে বসবাস করা সম্ভব হল না। যে দেশে তাঁরা বাস করছিলেন সেখানে তাঁদের পশুপাল চরানোর জন্য যথেষ্ট জায়গা ছিল না।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাঁদের প্রচুর সম্পত্তি থাকাতে একসঙ্গে বসবাস করা সম্ভব হল না এবং পশুধনের জন্য তাঁদের সেই প্রবাস-দেশে জায়গা কুলাল না।