Genesis 37:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় ইয়াকুব তাঁর পিতার প্রবাস-দেশ কেনানে বাস করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোব সেই কনান দেশে, যেখানে তাঁর বাবা বসবাস করতেন, সেখানেই বসবাস করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে যাকোব আপন পিতার প্রবাস-দেশে, কনান দেশে বাস করিতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে যাকোব আপন পিতার প্রবাস-দেশে, কনান দেশে বাস করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব কনান দেশেই বাস করতে লাগলেন। তাঁর বাবাও সেখানে বাস করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব কেনান দেশেই বাস করতে লাগলেন। তাঁর পিতাও সেখানে বাস করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের পিতা ইস্হাক যে দেশে প্রবাসী ছিলেন সেই কনান দেশেই বসতি স্থাপন করলেন। যাকোবের বংশধরদের কাহিনী নিম্নরূপ:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব কনান দেশেই বাস করতে লাগল| এই সেই দেশ যেখানে পূর্বে তার পিতা বাস করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের যাকোব তার বাবার দেশে, কনান দেশে বাস করছিলেন।