Genesis 37:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইল ইউসুফকে বললেন, তোমার ভাইয়েরা কি শিখিমে পশুপাল চরাচ্ছে না? এসো, আমি তাদের কাছে তোমাকে পাঠাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং ইস্রায়েল যোষেফকে বললেন, “তুমি তো জানো, তোমার দাদারা শিখিমের কাছে পশুপাল চরাচ্ছে। এসো, আমি তোমাকে তাদের কাছে পাঠাতে যাচ্ছি।” “খুব ভালো,” তিনি উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল যোষেফকে কহিলেন, তোমার ভ্রাতৃগণ কি শিখিমে পশুপাল চরাইতেছে না? আইস, আমি তাহাদের কাছে তোমাকে পাঠাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল যোষেফকে কহিলেন, তোমার ভ্রাতৃগণ কি শিখিমে পশুপাল চরাইতেছে না? আইস, আমি তাহাদের কাছে তোমাকে পাঠাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন একদিন ইস্রায়েল যোষেফকে বললেন, “তোমার ভাইয়েরা শিখিমে ছাগল ও ভেড়ার পাল চরাচ্ছে। আমি চাই যেন তুমি তাদের কাছে যাও।” যোষেফ বললেন, “আচ্ছা, আমি যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন একদিন ইসরাইল ইউসুফকে বললেন, “তোমার ভাইয়েরা শিখিমে ছাগল ও ভেড়ার পাল চরাচ্ছে। আমি চাই যেন তুমি তাদের কাছে যাও।” ইউসুফ বললেন, “আচ্ছা, আমি যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন ইসরায়েল যোষেফকে বললেন, তোমার ভাইয়েরা শেখেমে ভেড়ার পাল চরাচ্ছে, আমি তোমাকে তাদের কাছে পাঠাতে চাই। যোষেফ বলল, ঠিক আছে আমি যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোব যোষেফকে বলল, “শিখিমে যাও| সেখানে তোমার ভাইরা আমার মেষ চরাচ্ছে|” যোষেফ উত্তর করলেন, “আমি যাবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল যোষেফকে বললেন, “তোমার ভায়েরা কি শিখিমে পশুপাল চরাচ্ছে না? এস, আমি তাদের কাছে তোমাকে পাঠাই।”