Genesis 37:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বললো, আমার ভাইদের খোঁজ করছি; অনুগ্রহ করে আমাকে বলো, তারা কোথায় পশুপাল চরাচ্ছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিলেন, “আমি আমার দাদাদের খুঁজছি। তুমি কি বলতে পারবে কোথায় তাঁরা তাঁদের পশুপাল চরাচ্ছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কহিল, আমার ভ্রাতৃগণের অন্বেষণ করিতেছি; অনুগ্রহ করিয়া আমাকে বল, তাঁহারা কোথায় পাল চরাইতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে বলিল, আমার ভ্রাতৃগণের অন্বেষণ করিতেছি; অনুগ্রহ করিয়া আমাকে বল, তাঁহারা কোথায় পাল চরাইতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ বললেন, “আমি আমার ভাইদের খুঁজছি। আপনি কি জানেন তাঁরা কোথায় ছাগল ও ভেড়ার পাল চরাচ্ছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ বললেন, “আমি আমার ভাইদের তালাশ করছি। আপনি কি জানেন তাঁরা কোথায় ছাগল ও ভেড়ার পাল চরাচ্ছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ বলল, আমার ভাইদের খুঁজছি। আপনি কি বলতে পারেন, তারা এখন কোথায় ভেড়া চরাচ্ছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ উত্তর দিলেন, “আমি আমার ভাইদের খোঁজ করছি| বলতে পারেন তারা তাদের মেষ নিয়ে কোথায় গেছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বলল, “আমার ভাইদের খোঁজ করছি; অনুগ্রহ করে আমাকে বল, তাঁরা কোথায় পাল চরাচ্ছেন।”