Genesis 37:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুবের বংশ-বৃত্তান্ত হচ্ছে: ইউসুফ সতের বছর বয়সে তার ভাইদের সঙ্গে পশুপাল চরাত; সে বাল্যকালে নিজের সৎমা বিল্‌হার ও সিল্পার পুত্রদের সহচর ছিল এবং ইউসুফ তাদের খারাপ আচার-আচরণের বিষয় পিতাকে জানাতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই হল যাকোবের বংশপরম্পরার বৃত্তান্ত। সতেরো বছর বয়স্ক এক যুবক যোষেফ, তাঁর সেই দাদাদের সঙ্গে পশুপাল চরাচ্ছিলেন, যাঁরা ছিলেন তাঁদের বাবার স্ত্রী বিলহা ও সিল্পার ছেলে, এবং তাঁদের কুকর্মের খবর যোষেফ তাঁদের বাবার কাছে পৌঁছে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোবের বংশ-বৃত্তান্ত এই। যোষেফ সতের বৎসর বয়সে আপন ভ্রাতৃগণের সহিত পশুপাল চরাইত; সে বাল্যকালে আপন পিতৃভার্য্যা বিল্‌হার ও সিল্পার পুত্রগণের সহচর ছিল, এবং যোষেফ তাহাদের কুব্যবহারের বার্ত্তা পিতার নিকটে আনিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোবের বংশ-বৃত্তান্ত এই। যোষেফ সতের বৎসর বয়সে আপন ভ্রাতৃগণের সহিত পশুপাল চরাইত; সে বাল্যকালে আপন পিতৃভার্যা বিল্‌হার ও সিল্পার পুত্রগণের সহচর ছিল, এবং যোষেফ তাহাদের কুব্যবহারের বার্তা পিতার নিকটে আনিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই হল যাকোবের পরিবারের কাহিনী। যোষেফ তাঁর ভাইদের সংগে ছাগল ও ভেড়ার পাল চরাতেন। তাঁর এই ভাইয়েরা ছিল তাঁর সৎমা বিল্‌হা ও সিল্পার ছেলে। তাঁর বয়স যখন সতেরো বছর তখন তিনি তাঁর এই ভাইদের খারাপ চালচলনের কথা তাঁর বাবাকে জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই হল ইয়াকুবের পরিবারের কাহিনী। ইউসুফ তাঁর ভাইদের সংগে ছাগল ও ভেড়ার পাল চরাতেন। তাঁর এই ভাইয়েরা ছিল তাঁর সৎমা বিল্‌হা ও সিল্পার ছেলে। তাঁর বয়স যখন সতেরো বছর তখন তিনি তাঁর এই ভাইদের খারাপ চালচলনের কথা তাঁর পিতাকে জানালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সতেরো বছরের তরুণ যোষেফ তার ভাইদের সঙ্গে পশুপাল চরাত। তার বিমাতা বিল্‌হা ও সিল্‌পার পুত্রদের সঙ্গী ছিল সে। যোষেফ তাদের অপকর্মের কথা বাবার কাছে এসে জানাত। যোষেফ ছিল ইসরায়েলের বৃদ্ধবয়সের সন্তান তাই তিনি অন্যান্য পুত্রদের চেয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের পরিবারের বৃত্তান্ত এইরকম| যোষেফ তখন 17 বছর বয়স্ক যুবক| তার কাজ ছিল মেষ, ছাগলের তত্ত্বাবধান করা| যোষেফ এই কাজ করতেন তার ভাইদের সঙ্গে অর্থাৎ‌ বিল্হা ও সিল্পার সন্তানদের সঙ্গে| (বিল্হা ও সিল্পা তাঁর সৎ‌ মা ছিলেন|) ভাইরা মন্দ কাজ করলে যোষেফ তা তাঁর পিতাকে এসে জানাতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোবের বংশ-বৃত্তান্ত এই। যোষেফ সতেরো বছর বয়সে তার ভাইদের সঙ্গে পশুপাল চরাত; সে ছোটবেলায় তার বাবার স্ত্রী বিলহার ও সিল্পার ছেলেদের সঙ্গী ছিল এবং যোষেফ তাদের খারাপ ব্যবহারের খবর বাবার কাছে আনত।