Genesis 37:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন এসো, আমরা ওকে খুন করে একটা গর্তে ফেলে দিই; পরে বলবো, কোন হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলেছে; তাতে দেখবো, ওর স্বপ্নের কি হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন এসো, আমরা তাকে হত্যা করি ও এখানে যে জলাশয়গুলি আছে তার মধ্যে একটিতে তাকে ফেলে দিই এবং বলি যে হিংস্র কোনো পশু তাকে গিলে ফেলেছে। পরে আমরা দেখব তার স্বপ্নের কী হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আইস, আমরা উহাকে বধ করিয়া একটা গর্ত্তে ফেলিয়া দিই; পরে বলিব, কোন হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে; তাহাতে দেখিব, উহার স্বপ্নের কি হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আইস, আমরা উহাকে বধ করিয়া একটা গর্তে ফেলিয়া দিই; পরে বলিব, কোন হিংস্র জন্তু তাহাকে খাইয়া ফেলিয়াছে; তাহাতে দেখিব, উহার স্বপ্নের কি হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চল, এখনই আমরা ওকে শেষ করে একটা গর্তের মধ্যে ফেলে দিই। পরে আমরা বলব, কোন বুনো জানোয়ার তাকে খেয়ে ফেলেছে, আর তার পরে আমরা দেখব ওর স্বপ্নের দশাটা কি হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চল, এখনই আমরা ওকে শেষ করে একটা গর্তের মধ্যে ফেলে দিই। পরে আমরা বলব, কোন বুনো জানোয়ার তাকে খেয়ে ফেলেছে, আর তার পরে আমরা দেখব ওর স্বপ্নের দশাটা কি হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এস, আমরা ওকে মেরে একটা কুয়োর মধ্যে ফেলে দিই। আমরা বলব, কোন হিংস্র জন্তু ওকে খেয়ে ফেলেছে। ওর স্বপ্ন কি করে সফল হয় তা আমরা দেখে নেব। কিন্তু রূবেণ এ কথা শুনে তাদের কবল থেকে যোষেফকে রক্ষা করার চেষ্টা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই তো সুযোগ| তাকে আমরা যে কোন একটা খালি কূপের মধ্যে ফেলে দিয়ে পিতাকে গিয়ে বলতে পারি যে এক বুনো জন্তু তাকে মেরে ফেলেছে| এইভাবে আমরা ওকে দেখাব যে তার স্বপ্নগুলো অসার|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন এস, আমরা ওকে হত্যা করে একটা গর্তে ফেলে দিই; পরে বলব, কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলেছে; তাতে দেখব, ওর স্বপ্নের কি হয়।”