Genesis 37:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফ তাঁর ভাইদের কাছে আসলে তারা তার শরীর থেকে সেই পোশাক, সেই লম্বা কোর্তাখানি খুলে নিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যোষেফ যখন তাঁর দাদাদের কাছে এলেন, তখন তাঁরা তাঁর সেই আলখাল্লাটি—তাঁর পরনের সেই রংচঙে আলখাল্লাটি—খুলে নিলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফ আপন ভ্রাতৃগণের নিকটে আসিলে তাহারা তাহার গাত্র হইতে সেই বস্ত্র, সেই চোগাখানি খুলিয়া লইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফ আপন ভ্রাতৃগণের নিকটে আসিলে তাহারা তাহার গাত্র হইতে সেই বস্ত্র, সেই চোগাখানি খুলিয়া লইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ তাঁর ভাইদের কাছে এসে পৌঁছামাত্র তারা জোর করে তাঁর গা থেকে সেই পুরো হাতার লম্বা জামাটা খুলে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ তাঁর ভাইদের কাছে এসে পৌঁছামাত্র তারা জোর করে তাঁর শরীর থেকে সেই পুরো হাতার লম্বা কোর্তাটা খুলে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ ভাইদের কাছে এসে পৌঁছালে তারা তার পরণের পোষাকটি খুলে নিল, আর তাকে ধরে একটা কুয়োর মধ্যে ফেলে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ তার ভাইদের কাছে এলে তারা তাকে আক্রমণ করে তার সুন্দর লম্বা জামাটা ছিঁড়ে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোষেফ নিজের ভাইদের কাছে আসলে তারা তার গা থেকে, সেই বস্ত্র, সেই চোগাখানি খুলে নিল,