Genesis 37:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহুদা তাঁর ভাইদেরকে বললো, আমাদের ভাইকে খুন করে তা গোপন করলে আমাদের কি লাভ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা তাঁর দাদা-ভাইদের বললেন, “আমাদের ভাইকে হত্যা করে ও তার রক্ত লুকিয়ে রেখে আমাদের কী লাভ হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদা আপন ভ্রাতৃগণকে কহিল, আমাদের ভ্রাতাকে বধ করিয়া তাহার রক্ত গোপন করিলে আমাদের কি লাভ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদা আপন ভ্রাতৃগণকে কহিল, আমাদের ভ্রাতাকে বধ করিয়া তাহার রক্ত গোপন করিলে আমাদের কি লাভ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদা তার ভাইদের বলল, “ধর, ভাইকে মেরে ফেলে আমরা কথাটা গোপন করলাম। তাতে আমাদের লাভটা কি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এহুদা তার ভাইদের বলল, “ধর, ভাইকে হত্যা করে আমরা কথাটা গোপন করলাম। তাতে আমাদের লাভটা কি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যিহুদা তার ভাইদের বলল, যোষেফকে হত্যা করে ও তার রক্তপাত গোপন করে রেখে আমাদের কি লাভ? তার চেয়ে বরং ওকে ইশ্মায়েলী ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যিহূদা তার ভাইদের বলল, “আমাদের ভাইকে হত্যা করে আর তার মৃত্যুর সংবাদ গোপন করে আমাদের কি লাভ হবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহূদা নিজের ভাইদেরকে বলল, “আমাদের ভাইকে হত্যা করে তার রক্ত গোপন করলে আমাদের কি লাভ?