Genesis 37:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোক পাঠিয়ে সেই কোর্তাখানি পিতার কাছে উপস্থিত করে বললো, আমরা এটা কুড়িয়ে পেয়েছি, পরীক্ষা করে দেখ এটি তোমার পুত্রের পোশাক কি না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা সেই রংচঙে আলখাল্লাটি তাঁদের বাবার কাছে ফিরিয়ে নিয়ে গিয়ে বললেন, “আমরা এটি খুঁজে পেয়েছি। পরীক্ষা করে দেখুন এটি আপনার ছেলেরই আলখাল্লা কি না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোক পাঠাইয়া সেই চোগাখানি পিতার নিকটে উপস্থিত করিয়া কহিল, আমরা এইমাত্র পাইলাম, নিরীক্ষণ করিয়া দেখ, ইহা তোমার পুত্রের বস্ত্র কি না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোক পাঠাইয়া সেই চোগাখানি পিতার নিকটে উপস্থিত করিয়া কহিল, আমরা এইমাত্র পাইলাম, নিরীক্ষণ করিয়া দেখ ইহা তোমার পুত্রের বস্ত্র কি না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তারা সেটা তাদের বাবার কাছে নিয়ে গিয়ে বলল, “আমরা এটা কুড়িয়ে পেয়েছি। তুমি ভাল করে দেখ, জামাটা তোমার ছেলের কি না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তারা সেটা তাদের পিতার কাছে নিয়ে গিয়ে বলল, “আমরা এটা কুড়িয়ে পেয়েছি। তুমি ভাল করে দেখ, কোর্তাটা তোমার ছেলের কি না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই পোষাকটি তাদের বাবার কাছে নিয়ে এসে বলল, আমরা এটি পেয়েছি, ভাল করে দেখে বলুন, এটা আপনার ছেলের পোষাক কি না। তিনি সেটা চিনতে পেরে বললেন, হ্যাঁ, এটা তারই পোষাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা সেই শালটা তাদের পিতাকে দেখাল| ভাইরা বলল, “আমরা এই শালটা পেয়েছি, দেখুন তো এটা যোষেফের কিনা?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোক পাঠিয়ে সেই চোগাখানি বাবার কাছে এনে বলল, “আমরা এই মাত্র পেলাম, পরীক্ষা করে দেখ, এটা তোমার ছেলের পোশাক কি না?”