Genesis 37:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অপরদিকে ঐ মাদিয়ানীয়েরা ইউসুফকে মিসরে নিয়ে গিয়ে ফেরাউনের কর্মকর্তা রক্ষী সৈন্যের সেনাপতি পোটীফরের কাছে বিক্রি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতিমধ্যে, মিদিয়নীয়রা যোষেফকে মিশরে ফরৌণের রাজকর্মকর্তা, পাহারাদারদের দলপতি পোটিফরের কাছে বিক্রি করে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ মিদিয়নীয়েরা যোষেফকে মিসরে লইয়া গিয়া ফরৌণের কর্ম্মচারী রক্ষক-সেনাপতি পোটীফরের নিকটে বিক্রয় করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ মিদিয়নীয়েরা যোষেফকে মিসরে লইয়া গিয়া ফরৌণের কর্মচারী রক্ষক-সেনাপতি পোটীফরের নিকটে বিক্রয় করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে মিদিয়নীয়েরা যোষেফকে মিসরে নিয়ে গিয়ে পোটীফরের কাছে বিক্রি করে দিল। পোটীফর ছিলেন ফরৌণের একজন কর্মচারী, তাঁর রক্ষীদলের প্রধান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে মাদিয়ানীয়রা ইউসুফকে মিসরে নিয়ে গিয়ে পোটীফরের কাছে বিক্রি করে দিল। পোটীফর ছিলেন ফেরাউনের একজন কর্মচারী, তাঁর রক্ষীদলের প্রধান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে মিদিয়ন দেশের ঐ বণিকেরা যোষেফকে মিশরে নিয়ে গিয়ে ফারাও-এর দেহরক্ষীদলের নায়ক পোটিফারের কাছে বিক্রি করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়নীয় বণিকরা পরে যোষেফকে মিশরে নিয়ে গিয়ে ফরৌণের রক্ষক সেনাপতি পোটীফরের কাছে বিক্রি করে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ মিদিয়নীয়েরা যোষেফকে মিশরে নিয়ে গিয়ে ফরৌণের কর্মচারী রক্ষক-সেনাপতি পোটীফরের কাছে বিক্রি করল।