Genesis 37:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফ স্বপ্ন দেখে তাঁর ভাইদেরকে তা বললো; এতে তারা তাকে আরও বেশি হিংসা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ একটি স্বপ্ন দেখলেন এবং যখন তিনি সেটি তাঁর দাদাদের বললেন, তখন তাঁরা তাঁকে আরও বেশি ঘৃণা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফ স্বপ্ন দেখিয়া আপন ভ্রাতাদিগকে তাহা কহিল; ইহাতে তাহারা তাহাকে আরও অধিক দ্বেষ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফ স্বপ্ন দেখিয়া আপন ভ্রাতাদিগকে তাহা কহিল; ইহাতে তাহারা তাহাকে আরও অধিক দ্বেষ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন যোষেফ একটা স্বপ্ন দেখলেন। তিনি সেই কথা তাঁর ভাইদের বলাতে তারা তাঁকে আরও বেশী হিংসা করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন ইউসুফ একটা স্বপ্ন দেখলেন। তিনি সেই কথা তাঁর ভাইদের বলাতে তারা তাঁকে আরও বেশী হিংসা করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ একদিন এক স্বপ্ন দেখে তার কথা ভাইদের কাছে বলল, কিন্তু তার ফলে ভাইয়েরা তাকে আরও বেশী হিংসা করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন যোষেফ একটা স্বপ্ন দেখলেন| পরে তিনি তার ভাইদের সেই স্বপ্নটা বললেন| এরপর তার ভাইরা তাকে আরও ঘৃণা করতে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফ স্বপ্ন দেখে নিজের ভাইদেরকে তা বলল; এতে তারা তাকে আরও বেশি ঘৃণা করল।