Genesis 37:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে আরও একটি স্বপ্ন দেখে ভাইদেরকে তার বৃত্তান্ত বললো। সে বললো, দেখ, আমি আর একটি স্বপ্ন দেখলাম, দেখ, সূর্য, চন্দ্র ও এগারটি নক্ষত্র আমাকে ভূমিতে উবুড় হয়ে সম্মান দেখালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি আরও একটি স্বপ্ন দেখলেন, এবং সেটি তিনি তাঁর দাদাদের বললেন। “শোনো,” তিনি বললেন, “আমি আরও একটি স্বপ্ন দেখেছি, এবং এবার সূর্য ও চন্দ্র ও এগারোটি তারা আমাকে প্রণাম করছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে আরও এক স্বপ্ন দেখিয়া ভ্রাতৃগণকে তাহার বৃত্তান্ত কহিল। সে বলিল, দেখ, আমি আর এক স্বপ্ন দেখিলাম; দেখ, সূর্য্য, চন্দ্র, ও একাদশ নক্ষত্র আমাকে প্রণিপাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে আরও এক স্বপ্ন দেখিয়া ভ্রাতৃগণকে তাহার বৃত্তান্ত বলিল। সে বলিল, দেখ, আমি আর এক স্বপ্ন দেখিলাম, দেখ, সূর্য, চন্দ্র ও একাদশ নক্ষত্র আমাকে প্রণিপাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যোষেফ আরও একটা স্বপ্ন দেখলেন এবং তাঁর ভাইদের জানালেন। তিনি বললেন, “দেখ, আমি আবার একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম সূর্য, চাঁদ আর এগারোটা তারা আমাকে প্রণাম করছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইউসুফ আরও একটা স্বপ্ন দেখলেন এবং তাঁর ভাইদের জানালেন। তিনি বললেন, “দেখ, আমি আবার একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম সূর্য, চাঁদ আর এগারোটা তারা আমাকে মাটিতে উবুড় হয়ে সম্মান দেখাছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পর যোষেফ আবার একটি স্বপ্ন দেখে তার কথাও ভাইদের কাছে বলল। সে বলল, আমি আবার একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম, সূর্য, চন্দ্র এবং এগারোটি নক্ষত্র এসে আমাকে প্রণাম করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যোষেফ আরেকটি স্বপ্ন দেখে সেই স্বপ্ন সম্বন্ধে তার ভাইদের বললেন, “আমি আরেকটি স্বপ্ন দেখেছি| দেখলাম সূর্য্য, চাঁদ এবং এগারোটি তারা আমাকে প্রণাম করছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে আরো এক স্বপ্ন দেখে ভাইদেরকে তার বৃত্তান্ত বলল। সে বলল, “দেখ, আমি আর এক স্বপ্ন দেখলাম; দেখ, সূর্য্য, চন্দ্র ও এগারো নক্ষত্র আমার সামনে নত হল।”