Genesis 38:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কেউ তামরকে বললো, দেখ, তোমার শ্বশুর তাঁর ভেড়ার লোম কাটতে তিম্নায় যাচ্ছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তামরকে বলা হল, “তোমার শ্বশুরমশাই তাঁর মেষগুলির লোম ছাঁটার জন্য তিম্নার উদ্দেশে রওনা দিয়েছেন,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কেহ তামরকে বলিল, দেখ, তোমার শ্বশুর আপন মেষগণের লোম কাটিতে তিম্নায় যাইতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কেহ তামরকে বলিল, দেখ, তোমার শ্বশুর আপন মেষগণের লোম কাটিতে তিম্নায় যাইতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে একজন লোক তামরকে গিয়ে বলেছিল, “দেখ, তোমার শ্বশুর তাঁর ভেড়ার লোম ছাঁটাইয়ের জন্য তিম্নায় যাচ্ছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে একজন লোক তামরকে গিয়ে বলেছিল, “দেখ, তোমার শ্বশুর তাঁর ভেড়ার লোম ছাঁটাইয়ের জন্য তিম্নায় যাচ্ছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শ্বশুর ভেড়ার লোম ছাঁটাই করতে তিম্‌নাতে আসছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তামর জানতে পারল যে তার শ্বশুর তিম্নায় তার মেষদের লোম ছাঁটতে যাচ্ছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কেউ তামরকে বলল, “দেখ, তোমার শ্বশুর নিজের মেষদের লোম কাটতে তিম্নায় যাচ্ছেন।”