Genesis 38:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সে পুত্রবধূকে চিনতে না পারাতে পথের পার্র্শ্বে তার কাছে গিয়ে বললো, এসো, তোমার সঙ্গে শয়ন করি। তামর বললো, আমার সঙ্গে শয়ন করার জন্য তুমি কি দিতে পারবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যে তাঁর পুত্রবধূ, একথা না বুঝেই তিনি রাস্তার ধারে তার কাছে গিয়ে বললেন, “এবার এসো, আমি তোমার সঙ্গে শুয়ে পড়ি।” “আর আপনার সঙ্গে শোয়ার জন্য আপনি আমাকে কী দেবেন?” সে জিজ্ঞাসা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সে পুত্রবধূকে চিনিতে না পারাতে পথের পার্শ্বে তাহার নিকটে গিয়া কহিল, আইস, আমি তোমার কাছে গমন করি। তামর কহিল, আমার কাছে আসিবার জন্য আমাকে কি দিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সে পুত্রবধূকে চিনিতে না পারাতে পথের পার্শ্বে তাহার নিকটে গিয়া কহিল, আইস, আমি তোমার কাছে গমন করি। তামর কহিল, আমার কাছে আসিবার জন্য আমাকে কি দিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই সে রাস্তার ধারে তামরের কাছে গিয়ে বলল, “এস, তোমার সংগে শুতে যাই।” নিজের ছেলের বউকে সে চিনতেই পারল না। তামর বলল, “এইজন্য আপনি আমাকে কি দেবেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই সে রাস্তার ধারে তামরের কাছে গিয়ে বলল, “এস, তোমার সংগে শুতে যাই।” নিজের ছেলের স্ত্রীকে সে চিনতেই পারল না। তামর বলল, “এইজন্য আপনি আমাকে কি দেবেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তামরের কাছে গিয়ে বললেন, আমি তোমার ঘরে যাব। তিনি তাঁর পুত্রবধূকে চিনতে পারলেন না। তামর বলল, আমার ঘরে যাওয়ার জন্য আমাকে কি দেবেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা তার কাছে গিয়ে বলল, “এস আমার সাথে শোও|” (যিহূদা জানত না যে এই ছিল তামর, তার পুত্রবধূ|) সে বলল, “আমায় কত দেবেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সে ছেলের স্ত্রীকে চিনতে না পারাতে পথের পাশে তার কাছে গিয়ে বলল, “এস, আমি তোমার কাছে যাই।” তামর বলল, “আমার কাছে আসার জন্য আমাকে কি দেবে?”