Genesis 38:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে উঠে চলে গেল এবং সেই আবরণ ত্যাগ করে নিজের বিধবার পোশাক পরলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে চলে যাওয়ার পর, সে তার ওড়নাটি খুলে ফেলল এবং আবার তার বৈধব্য-বস্ত্রটি পরে নিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে উঠিয়া চলিয়া গেল, এবং সেই আবরণ ত্যাগ করিয়া আপনার বৈধব্য বস্ত্র পরিধান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে উঠিয়া চলিয়া গেল, এবং সেই আবরণ ত্যাগ করিয়া আপনার বৈধব্য বস্ত্র পরিধান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর তামর উঠে চলে গেল, আর মাথার কাপড় খুলে ফেলে সে আবার বিধবার কাপড়-চোপড় পরল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর তামর উঠে চলে গেল, আর মাথার কাপড় খুলে ফেলে সে আবার বিধবার কাপড়-চোপড় পরল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তামর বাড়ি ফিরে গেল এবং ওড়না খুলে ফেলে আবার বিধবার বেশ পরল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তামর ঘরে ফিরে মুখের ওড়নাটা খুলে ফেলে বিধবার সাজে সাজল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে উঠে চলে গেল এবং সেই আবরণ ত্যাগ করে নিজের বৈধব্য বস্ত্র পরিধান করল।