Genesis 38:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে শূয় নামে এক জন কেনানীয় পুরুষের কন্যাকে দেখে এহুদা তাকে বিয়ে করে তার সঙ্গে মিলিত হল ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে যিহূদা শূয় নামক কনানীয় একজন লোকের মেয়ের দেখা পেলেন। তিনি তাকে বিয়ে করলেন ও তাকে প্রণয়জ্ঞাপনও করলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে স্থানে শূয় নামে এক কনানীয় পুরুষের কন্যাকে দেখিয়া যিহূদা তাহাকে গ্রহণ করিয়া তাহার কাছে গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে শূয় নামে এক কনানীয় পুরুষের কন্যাকে দেখিয়া যিহূদা তাহাকে গ্রহণ করিয়া তাহার কাছে গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে থাকবার সময় শূয় নামে একজন কনানীয় লোকের মেয়ে তার নজরে পড়ে গেল। মেয়েটিকে সে বিয়ে করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে থাকবার সময় শূয় নামে একজন কেনানীয় লোকের মেয়ে তার নজরে পড়ে গেল। মেয়েটিকে সে বিয়ে করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তিনি শুয়া নামে একজন কনানরী কন্যাকে দেখে তাকে বিবাহ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে যিহূদা এক কনানীয় স্ত্রীলোককে দেখতে পেয়ে তাকে বিয়ে করল| মেয়েটির পিতার নাম ছিল শূয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে জায়গায় শূয় নামে এক কনানীয় পুরুষের মেয়েকে দেখে যিহূদা তাকে গ্রহণ করে তার কাছে গেল।