Genesis 38:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে সেখানকার লোকদের জিজ্ঞাসা করলো, ঐনয়িমে পথের পাশে যে পতিতা ছিল, সে কোথায়? তারা বললো, এই স্থানে কোন পতিতা আসে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে বসবাসকারী লোকজনকে তিনি জিজ্ঞাসা করলেন, “ঐনয়িমের রাস্তার ধারে যে দেবদাসীটি ছিল, সে কোথায়?” তারা বলল, “এখানে কোনও দেবদাসী থাকে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে তথাকার লোকদিগকে জিজ্ঞাসা করিল, ঐনয়িমে পথের পার্শ্বে যে বেশ্যা ছিল, সে কোথায়? তাহারা কহিল, এ স্থানে কোন বেশ্যা আইসে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে তথাকার লোকদিগকে জিজ্ঞাসা করিল, ঐনয়িমে পথের পার্শ্বে যে বেশ্যা ছিল, সে কোথায়? তাহারা বলিল, এই স্থানে কোন বেশ্যা আইসে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সে সেখানকার লোকদের জিজ্ঞাসা করল, “ঐনয়িমে রাস্তার ধারে যে মন্দির-বেশ্যাটি ছিল সে কোথায়?” তারা বলল, “এখানে তো কোন মন্দির-বেশ্যা নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সে সেখানকার লোকদের জিজ্ঞাসা করল, “ঐনয়িমে রাস্তার ধারে যে মন্দির-বেশ্যাটি ছিল সে কোথায়?” তারা বলল, “এখানে তো কোন মন্দির-বেশ্যা নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন স্থানীয় লোকদের জিজ্ঞাসা করল, এখানে তেমাথায় পথের ধারে যে বারবণিতাটি বসে থাকত সে কোথায়? তারা বলল, এখানে সেই রকম কেউ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হীরা ঐনয়িম শহরের লোকদের জিজ্ঞাসা করল, “রাস্তার ধারে বসে থাকা বেশ্যাটা কোথায়?” লোকে উত্তর দিল, “এখানে কখনই কোন বেশ্যা ছিল না তো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে সেখানকার লোকদেরকে জিজ্ঞাসা করল, “ঐনয়িমের পথের পাশে যে বেশ্যা ছিল, সে কোথায়?” তারা বলল, “এ জায়গায় কোনো বেশ্যা আসেনি।