Genesis 38:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এহুদা বললো, তার কাছে যা আছে সে তা রাখুক, নতুবা আমরা লজ্জায় পড়বো। দেখ, আমি এই ছাগলের বাচ্চাটি পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকে পেলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহূদা বললেন, “তার কাছে যা আছে তা সে রেখে দিক, তা না হলে আমাদের এক হাসির খোরাক হতে হবে। যাই হোক না কেন, আমি তো এই ছাগশাবকটি তার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকে খুঁজে পাওনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহূদা কহিল, তাহার কাছে যাহা আছে, সে তাহা রাখুক, নতুবা আমরা লজ্জায় পড়িব। দেখ, আমি এই ছাগবৎসটী পাঠাইয়াছিলাম, কিন্তু তুমি তাহাকে পাইলে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহূদা কহিল, তাহার কাছে যাহা আছে সে তাহা রাখুক, নতুবা আমরা লজ্জায় পড়িব। দেখ, আমি এই ছাগবৎসটি পাঠাইয়াছিলাম, কিন্তু তুমি তাহাকে পাইলে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা বলল, “তাহলে ঐ জিনিসগুলো ওর কাছেই থাক্‌, না হলে লোকে আমাদের নিয়ে ঠাট্টা-তামাশা করবে। তা ছাড়া ছাগলের বাচ্চাটা তো আমি পাঠিয়েই দিয়েছিলাম, কিন্তু তুমি তাকে খুঁজে পাও নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা বলল, “তাহলে ঐ জিনিসগুলো ওর কাছেই থাক্‌, না হলে লোকে আমাদের নিয়ে ঠাট্টা-তামাশা করবে। তা ছাড়া ছাগলের বাচ্চাটা তো আমি পাঠিয়েই দিয়েছিলাম, কিন্তু তুমি তাকে খুঁজে পাও নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা তখন বললনে, গচ্ছিত জিনিসগুলো তাহলে মেয়েটির কাছেই থাকুক, তা না হলে আমরা লজ্জায় পড়ব। আমি তো ছাগ শিশুটি তার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকে খুঁজে পেলে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যিহূদা বলল, “সেইসব জিনিস তার কাছেই থাকুক| আমি চাই না যে লোক আমাদের নিয়ে হাসে| আমি ছাগলটা তাকে দিতে চেয়েছিলাম কিন্তু খুঁজে পেলাম না| এটাই যথেষ্ট|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহূদা বলল, “তার কাছে যা আছে, সে তা রাখুক, না হলে আমরা লজ্জায় পড়ব। দেখ, আমি এই ছাগল ছানাটি পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তাকে পেলে না।”