Genesis 38:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার প্রসবকালে একটি বালক হাত বের করলো; তাতে ধাত্রী সেই হাত ধরে লাল রংয়ের সুতা বেঁধে বললো, এই প্রথমে ভূমিষ্ঠ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সে সন্তান প্রসব করছিল, তাদের মধ্যে একজন তার হাত বাইরে বের করল; অতএব ধাত্রী টকটকে লাল রংয়ের সুতো নিয়ে সেটি তার কব্জিতে বেঁধে দিল ও বলল, “এই প্রথমে বের হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার প্রসবকালে একটী বালক হস্ত বাহির করিল; তাহাতে ধাত্রী তাহার সেই হস্ত করিয়া রক্তবর্ণ সূত্র বাঁধিয়া কহিল, এই প্রথমে ভূমিষ্ঠ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার প্রসব কালে একটি বালক হস্ত বাহির করিল; তাহাতে ধাত্রী সেই হস্ত ধরিয়া রক্তবর্ণ সূত্র বাঁধিয়া কহিল, এ প্রথমে ভূমিষ্ঠ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রসবের সময় একটি সন্তান তার হাত বের করল। তখন ধাত্রী একটা লাল সুতা তার হাতে বেঁধে দিয়ে বলল, “এটির জন্ম আগে হল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রসবের সময় একটি সন্তান তার হাত বের করল। তখন ধাত্রী একটা লাল সুতা তার হাতে বেঁধে দিয়ে বলল, “এটির জন্ম আগে হল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জন্মের সময় তাদের একজন হাত বের করল। ধাত্রী তখন এক টুকরো লাল সূতো তার হাতে বেঁধে দিয়ে বলল, এইটি আগে হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রসবের সময় একটা বাচ্চা তার হাত বার করলে ধাইমা তার হাতে একটা লাল সুতো বাঁধল আর বলল, “এই বাচ্চাটা আগে জন্মাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার প্রসবকালে একটি বালক হাত বের করল; তাতে ধাত্রী তার সেই হাত ধরে রক্তবর্ণ সুতো বেঁধে বলল, “এই প্রথমে ভূমিষ্ট হল।”