Genesis 38:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুনর্বার তার গর্ভ হলে সে পুত্র প্রসব করে তার নাম শেলা রাখল; এর জন্মগ্রহণ করার সময় এহুদা কষীবে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে আরও এক ছেলের জন্ম দিল ও তার নাম রাখল শেলা। শেলার জন্মের সময় তাঁরা কষীবেই বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পনর্ব্বার তাহার গর্ভ হইলে সে পুত্র প্রসব করিয়া তাহার নাম শেলা রাখিল; ইহার জন্মকালে যিহূদা কষীবে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুনর্বার তাহার গর্ভ হইলে সে পুত্র প্রসব করিয়া তাহার নাম শেলা রাখিল; ইহার জন্মকালে যিহূদা কষীবে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আবার সে গর্ভবতী হল এবং তার আর একটি ছেলে হল। সে তার নাম রাখল শেলা। এই ছেলেটির জন্মের সময় তারা কষীব গ্রামে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আবার সে গর্ভবতী হল এবং তার আর একটি ছেলে হল। সে তার নাম রাখল শেলা। এই ছেলেটির জন্মের সময় তারা কষীব গ্রামে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার তৃতীয় পুত্র জন্মগ্রহণ করল, তার নাম সে রাখল শেলা। এই ছেলেটির জন্মের সময় যিহুদা ছিলেন কষীবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তার শেলা নামে আরেকটি পুত্র হল| তৃতীয় পুত্রের জন্মের সময় যিহূদা কষীবে বাস করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার তার গর্ভ হলে সে ছেলে প্রসব করে তার নাম শেলা রাখল; এর জন্মের দিনের যিহূদা কষীবে ছিল।