Genesis 39:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ মিসর দেশে আনীত হলে পর, যে ইসমাইলীয়েরা তাঁকে সেখানে নিয়ে গিয়েছিল, তাদের কাছ থেকে ফেরাউনের কর্মচারী পোটীফর তাঁকে ক্রয় করলেন; ইনি ছিলেন রক্ষী সৈন্যদলের সেনাপতি, এক জন মিসরীয় লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফকে মিশরে নিয়ে যাওয়া হল। পোটিফর বলে একজন মিশরীয়, যিনি ফরৌণের রাজকর্মকর্তাদের মধ্যে একজন তথা পাহারাদারদের দলপতি ছিলেন, তিনি তাঁকে সেই ইশ্মায়েলীয়দের কাছ থেকে কিনে নিয়েছিলেন, যারা তাঁকে মিশরে নিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ মিসর দেশে আনীত হইলে পর, যে ইশ্মায়েলীয়েরা তাঁহাকে তথায় লইয়া গিয়াছিল, তাহাদের নিকটে ফরৌণের কর্ম্মচারী পোটীফর তাঁহাকে ক্রয় করিলেন; ইনি রক্ষক-সেনাপতি, এক জন মিস্রীয় লোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ মিসর দেশে আনীত হইলে পর, যে ইশ্মায়েলীয়েরা তাঁহাকে তথায় লইয়া গিয়াছিল, তাহাদের নিকট হইতে ফরৌণের কর্মচারী পোটীফর তাঁহাকে ক্রয় করিলেন; ইনি রক্ষক-সেনাপতি, একজন মিসরীয় লোক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে যোষেফকে মিসর দেশে নিয়ে যাওয়া হয়েছিল। ইশ্মায়েলীয়েরাই তাঁকে সেখানে নিয়ে গিয়েছিল। সেখানে পোটীফর নামে ফরৌণের একজন মিসরীয় কর্মচারী যোষেফকে তাদের কাছ থেকে কিনে নিলেন। পোটীফর ছিলেন ফরৌণের রক্ষীদলের প্রধান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে ইউসুফকে মিসর দেশে নিয়ে যাওয়া হয়েছিল। ইসমাইলীয়রাই তাঁকে সেখানে নিয়ে গিয়েছিল। সেখানে পোটীফর নামে ফেরাউনের একজন মিসরীয় কর্মচারী ইউসুফকে তাদের কাছ থেকে কিনে নিলেন। পোটীফর ছিলেন ফেরাউনের রক্ষীদলের প্রধান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইশ্মায়েলী বণিকেরা যোষেফকে মিশরে নিয়ে গেলে পোটিফার নামে ফারাও-এর এক মিশরী রাজকর্মচারী তাদের কাছ থেকে যোষেফকে কিনে নিলেন। এই ব্যক্তি ছিলেন ফারাও-এর দেহরক্ষীদলের অধ্যক্ষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বণিকরা যারা যোষেফকে কিনেছিল, তারা তাকে মিশরে নিয়ে গেল এবং ফরৌণের রক্ষকদের সেনাপতি পোটীফরের কাছে বিক্রি করে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফকে মিশর দেশে নিয়ে যাওয়ার পর, যে ইশ্মায়েলীয়েরা তাকে সেখানে নিয়ে গিয়েছিল, তাদের কাছে ফরৌণের কর্মচারী পোটীফর তাকে কিনলেন, ইনি রক্ষক-সেনাপতি, একজন মিশরীয় লোক।