Genesis 39:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এক দিন ইউসুফ কাজ করার জন্য বাড়ির মধ্যে গেলেন; বাড়ির লোকদের মধ্যে অন্য কেউ সেখানে ছিল না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন তিনি নিজের দায়িত্ব পালন করার জন্য বাড়ির ভিতরে গেলেন, এবং পারিবারিক দাস-দাসীদের মধ্যে কেউই তখন ভিতরে ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এক দিন যোষেফ কার্য্য করিবার জন্য গৃহমধ্যে গেলেন, বাটীর লোকদের মধ্যে অন্য কেহ তথায় ছিল না, তখন সে যোষেফের বস্ত্র ধরিয়া বলিল, আমার সহিত শয়ন কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এক দিন যোষেফ কার্য করিবার জন্য গৃহমধ্যে গেলেন; বাটীর লোকদের মধ্যে অন্য কেহ তথায় ছিল না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন কোন কাজের জন্য যোষেফ বাড়ীর ভিতরে গেলেন। তখন বাড়ীর কেউই সেখানে ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন কোন কাজের জন্য ইউসুফ বাড়ীর ভিতরে গেলেন। তখন বাড়ীর কেউই সেখানে ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যোষেফ কাজের জন্য বাড়ির ভিতরে গেলেন। বাড়ির লোকজন তখন কেউ সেখানে ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন যোষেফ নিজের কাজ করতে বাড়ীর ভেতরে গেলেন| সেই সময় সেই বাড়ীতে কেবল একা তিনিই ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এক দিন যোষেফ কাজ করার জন্য ঘরের মধ্যে গেলেন, বাড়ির লোকদের মধ্যে অন্য কেউ সেখানে ছিল না,