Genesis 39:14 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তিনি আমাদের সঙ্গে রঙ্গ করতে এক জন ইবরানী পুরুষকে এনেছেন; সে আমার সঙ্গে শয়ন করার জন্য আমার কাছে এসেছিল, তাতে আমি চিৎকার করে উঠলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সে তার পারিবারিক দাস-দাসীদের ডাক দিল। “দেখো,” সে তাদের বলল, “এই হিব্রুটিকে আমাদের সঙ্গে ফুর্তি করার জন্য আনা হয়েছে! সে এখানে ভিতরে এসে আমার সঙ্গে শুতে চেয়েছিল, কিন্তু আমি চিৎকার করে উঠেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তিনি আমাদের সহিত ঠাট্টা করিতে এক জন ইব্রীয় পুরুষকে আনিয়াছেন; সে আমার সঙ্গে শয়ন করিবার জন্য আমার নিকটে আসিয়াছিল। তাহাতে আমি চীৎকার করিয়া উঠিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তিনি আমাদের সহিত ঠাট্টা করিতে একজন ইব্রীয় পুরুষকে আনিয়াছেন; সে আমার সঙ্গে শয়ন করিবার জন্য আমার নিকটে আসিয়াছিল, তাহাতে আমি চিৎকার করিয়া উঠিলাম;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পত্নী চীৎকার করে বাড়ির লোকজনকে ডেকে বললেন, দেখ তোমরা! আমার স্বামী আমাদের সকলকে অপমান করার জন্য এই হিব্রু লোকটিকে এনেছেন। আমাকে মানভ্রষ্ট করার মতলবে এই লোকটি এখানে এসেছিল, কিন্তু আমি চীৎকার করে উঠলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে তার বাড়ীর ভৃত্যদের ডেকে বলল, “দেখ! এই ইব্রীয় ক্রীতদাসকে কি আমাদের নিয়ে ঠাট্টা করার জন্য এখানে আনা হয়েছে? সে ভিতরে এসে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমি চেঁচিয়ে উঠলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“দেখ, তিনি আমাদের সঙ্গে ঠাট্টা করতে একজন ইব্রীয় পুরুষকে এনেছেন; সে আমার সঙ্গে শয়ন করবার জন্য আমার কাছে এসেছিল, তাতে আমি চিৎকার করে উঠলাম;”