Genesis 39:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই কথানুসারে তাঁকে বললো, তুমি যে ইবরানী গোলামকে আমাদের কাছে এনেছ, সে আমার সঙ্গে রঙ্গ করতে আমার কাছে এসেছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সে পোটিফরকে এই গল্পটি বলে শোনাল: “যে হিব্রু ক্রীতদাসটিকে তুমি এনেছিলে, সে আমার সঙ্গে ফুর্তি করার জন্য আমার কাছে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই বাক্যানুসারে তাঁহাকে কহিল, তুমি যে ইব্রীয় দাসকে আমাদের কাছি আনিয়াছ, সে আমার সহিত ঠাট্টা করিতে আমার কাছে আসিয়াছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই বাক্যানুসারে তাঁহাকে কহিল, তুমি যে ইব্রীয় দাসকে আমাদের কাছে আনিয়াছ, সে আমার সহিত ঠাট্টা করিতে আমার নিকটে আসিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সে পোটীফরের কাছে এই কথা জানাতে গিয়ে বলল, “তুমি যে ইব্রীয় দাসকে আমাদের কাছে এনেছ সে আমাকে অপমান করবার মতলবে আমার ঘরে ঢুকেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সে পোটীফরের কাছে এই কথা জানাতে গিয়ে বলল, “তুমি যে ইবরানী গোলামকে আমাদের কাছে এনেছ সে আমাকে অপমান করবার মতলবে আমার ঘরে ঢুকেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তিনি স্বামীর কাছে ঐ কথারই পুনরাবৃত্তি করে বললেন, আমাকে অপমান করার জন্য যে হিব্রু ক্রীতদাসকে তুমি এনেছ, সে আজ আমার কাছে এসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বামীকেও সে ঐ একই ঘটনা বলল| সে বলল, “যে ইব্রীয় দাসটিকে তুমি এখানে এনেছ, সে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে সেই কথা অনুযায়ী তাঁকে বলল, “তুমি যে ইব্রীয় দাসকে আমাদের কাছে এনেছ, সে আমার সঙ্গে ঠাট্টা করতে আমার কাছে এসেছিল;