Genesis 39:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি চিৎকার করে উঠলে সে আমার কাছে তার কাপড়টা ফেলে বাইরে পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যেই না আমি সাহায্যের জন্য চিৎকার করে উঠেছিলাম, সে আমার পাশে তার আলখাল্লাটি ছেড়ে দিয়ে পালিয়েছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি চীৎকার করিয়া উঠিলে সে আমার নিকটে তাহার বস্ত্রখানি ফেলিয়া বাহিরে পলাইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি চিৎকার করিয়া উঠিলে সে আমার নিকটে তাহার বস্ত্রখানি ফেলিয়া বাহিরে পলাইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি চিৎকার ও হাঁকডাক করাতে সে আমার কাছে তার কাপড় ফেলে রেখেই বাইরে পালিয়ে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি চিৎকার ও হাঁকডাক করাতে সে আমার কাছে তার কাপড় ফেলে রেখেই বাইরে পালিয়ে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি যখন চিৎকার করে লোক ডাকলাম তখন সে আমার কাছে জামাটি ফেলে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সে আমার কাছে আসতেই আমি চিৎকার করে উঠলাম| সে দৌড়ে পালাল বটে কিন্তু তার জামাটা ফেলে গেল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি চিৎকার করে উঠলে সে আমার কাছে তার বস্ত্রখানি ফেলে বাইরে পালিয়ে গেল।”