Genesis 39:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর মালিক যখন তাঁর স্ত্রীর এই কথা শুনলেন যে, ‘তোমার গোলাম আমার প্রতি এরকম ব্যবহার করেছে,’ তখন তিনি রেগে আগুন হয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার ক্রীতদাসটি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করেছে,” এই গল্পটি যখন যোষেফের প্রভু-পত্নী তাঁর প্রভুকে বলে শোনাল, তখন তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার প্রভু যখন আপন স্ত্রীর এই কথা শুনিলেল যে, ‘তোমার দাস আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছে’, তখন ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার প্রভু যখন আপন স্ত্রীর এই কথা শুনিলেন যে, ‘তোমার দাস আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছে,’ তখন তিনি ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীর কথা শুনে যোষেফের মনিব রেগে আগুন হয়ে গেলেন, কারণ তাঁর স্ত্রী বলেছিল, “এমনি ধরনের ব্যবহারই তোমার দাস আমার সংগে করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীর কথা শুনে ইউসুফের মালিক রেগে আগুন হয়ে গেলেন, কারণ তাঁর স্ত্রী বলেছিল, “এমনি ধরনের ব্যবহারই তোমার গোলাম আমার সংগে করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘তোমার ক্রীতদাস আমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে’—স্ত্রীর মুখে এই অভিযোগ শুনে যোষেফের মনিব রাগে জ্বলে উঠলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের মনিব তার স্ত্রীর সব কথা শুনে ক্রুদ্ধ হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর প্রভু যখন নিজের স্ত্রীর এই কথা শুনলেন যে, “তোমার দাস আমার প্রতি এইরকম ব্যবহার করেছে,” তখন খুব রেগে গেলেন।